আর্জেন্টিনার জন্য ‘টেনশন’ হচ্ছিলো ফিফা সভাপতির!

আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৯:৩৭ পিএম


আর্জেন্টিনার জন্য ‘টেনশন’ হচ্ছিলো ফিফা সভাপতির!
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গ বিশ্বকাপ হাতে লিওনেল মেসি। ফাইল ছবি

বিশ্বকাপের নকআউট থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় ছিটকে ফেলেই দিচ্ছিল নবাগত কেপ ভার্দে। আফ্রিকার দেশটির বিপক্ষে মেসিদের ৩-২ ব্যবধানের শ্বাসরুদ্ধকর ও নাটকীয় জয় শুধু সাধারণ ফুটবল ভক্তদেরই নয়, খোদ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতিকেও স্নায়ুচাপে ফেলে দিয়েছিল! 

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সরল স্বীকারোক্তিও দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অকপটে তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার এই কঠিন বাঁচা-মরার লড়াইয়ে ভিআইপি বক্সে বসে টেনশনে ছিলেন তিনিও।

তবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অভিভাবক হিসেবে এমন পক্ষপাতমূলক কথা বলার ঠিক পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারেন ইনফান্তিনো এবং দ্রুত পরিস্থিতি সামলে নিতে বদলে নিজেকে নিরপেক্ষ দাবি করেন তিনি!

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ফিফা সভাপতি গণমাধ্যমের সামনে আর্জেন্টিনার প্রতি তার সহানুভূতি প্রকাশ করে ফেলেন। তিনি বলেন, ‘আজকের রাতে আর্জেন্টিনার এই কঠিন লড়াই দেখে আমি নিজেও টেনশনে ছিলাম।’

কিন্তু, বাক্যটি শেষ করার আগেই নিজের পদের মর্যাদা ও রাজনৈতিক গুরুগাম্ভীর্যের কথা মনে পড়ে যায় ফিফা সভাপতির। একজন ফিফা প্রেসিডেন্ট হিসেবে কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলা যে টুর্নামেন্টের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে— তা বুঝতে পেরে তিনি মাঝপথেই নিজের কথা সংযত করেন।

পরক্ষণে তিনি বলেন, ‘না, মানে... আমি আসলে বলতে চাচ্ছি, ফিফা সভাপতি হিসেবে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি তো দুই দলের চমৎকার ফুটবল উপভোগ করছিলাম।’

আরও পড়ুন

অবশ্য, ফিফা সভাপতির এই ভিডিওটি সত্য কি না, তা নিয়ে চলছে বিতর্ক। তবে, কৃত্তিম বুদ্ধিমতার মাধ্যমে ফ্যাক্ট চেকেও ভিডিওটিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দেওয়া যায়নি। কেননা সাবলীলভাবে স্প্যানিশ বলতে পারেন তিনি। আর কণ্ঠস্বরে অসঙ্গতিও মেলেনি।

এছাড়া, ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি আংশিক। এতে পুরো বক্তব্যটি নেই। আবার আশেপাশে কোনো মানুষের আনাগোনাও নেই। তাই ভিডিওর উৎস এবং প্রেক্ষাপট নিয়েও দেখা দিচ্ছে প্রশ্ন।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission